PMS (প্রিমিয়াম ম্যানেজমেন্ট সিস্টেম) আপনার ক্যাশ, স্টক, কাস্টমার আর হিসাব এক জায়গায় রাখে, আর প্রতিটি বিক্রির সঙ্গে সঙ্গে সব হালনাগাদ করে। যেকোনো মুহূর্তে জানবেন বাক্সে কত টাকা আছে, তাকে কী মাল আছে, কার কাছে কত পাওনা, আর লাভ হচ্ছে কি না।
আপনার দোকানের জন্য PMS যা করে
- ক্যাশ বাক্স: প্রতিটি বিক্রি, মাল কেনা, খরচ আর টাকা আদায়ে হাতের ক্যাশ নিজে থেকেই হিসাব হয়। প্রতিদিন, সপ্তাহে বা মাসে ড্রয়ার গুনে দিলে PMS দেখাবে টাকা মিলল কি না।
- দ্রুত বিক্রি: বারকোড স্ক্যান, নাম লিখে খোঁজা বা ওজনে বিল, একই বিলে পিস আর কেজি। নগদ, বিকাশ বা বাকিতে বেচুন, ছাড় দিন, ফেরত নিন, রসিদ প্রিন্ট বা শেয়ার করুন।
- স্টক: কেনা দাম আর বেচা দাম, স্টক কমে আসা ও মেয়াদ শেষের সতর্কতা, স্টক গোনা, সাপ্লায়ার থেকে মাল কেনা ও ফেরত। কী আনতে হবে তার তালিকা সাপ্লায়ার অনুযায়ী ভাগ করা থাকে।
- বাকি খাতা: কার কাছে কত পাওনা, বাকির লিমিট, টাকা আদায়, আর হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তাগাদা।
- খরচ: ভাড়া, বেতন, বিল সহ সব খরচ খাত অনুযায়ী, যাতে লাভের হিসাব হয় আসল লাভ।
- হিসাব-নিকাশ: লাভ-লোকসান, স্থিতিপত্র, নগদ প্রবাহ, খতিয়ান আর জার্নাল, প্রতিদিনের কাজ থেকেই তৈরি। প্রিন্ট করুন অথবা হিসাবরক্ষক বা ব্যাংক ঋণের জন্য PDF বা Excel ফাইলে রাখুন।
- স্টাফ: প্রত্যেকের আলাদা পিন ও অনুমতি, শিফট শেষে ড্রয়ার গোনা, আর কে কোন বিল করল তা তাঁর নামেই লেখা থাকে।
- প্রিন্ট: A4 ও A5 ক্যাশ মেমো, ৮০ ও ৫৮ মিমি রসিদ, ভ্যাট ইনভয়েস আর ডেলিভারি চালান — আপনার লোগোসহ।
কোথায় চলে
- অ্যান্ড্রয়েড ফোন (অ্যান্ড্রয়েড ৫.০ বা নতুন), উইন্ডোজ ১০ বা ১১, ম্যাকওএস ১০.১৫ বা নতুন, লিনাক্স, আর নতুন সংস্করণের ব্রাউজারে ওয়েব অ্যাপ।
- সবকিছু ইন্টারনেট ছাড়াই চলে, আর নেট এলে নিজে থেকে সিঙ্ক হয়। মালিকের ফোন আর কাউন্টারের কম্পিউটারে একই হিসাব।
- বাংলা ও ইংরেজিতে চলে, আর যেকোনো সময় ভাষা বদলানো যায়।
কী লাগবে
- শুধু একটা ফোন বা কম্পিউটার। ২–৩ GB র্যামের সাধারণ অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট।
- বারকোড স্ক্যানার, ৫৮ বা ৮০ মিমি রসিদ প্রিন্টার আর লেবেল ছাপানো ওজন মেশিন ঐচ্ছিক। ফোনের ক্যামেরা দিয়েও বারকোড স্ক্যান করা যায়।
এখন কোন ব্যবসা ব্যবহার করতে পারবে
মুদি দোকান আর মিনি সুপার শপের জন্য PMS সম্পূর্ণ তৈরি — ওজনে বেচা, মেয়াদসহ ব্যাচ আর সাপ্লায়ার থেকে কেনা সহ। আরও ব্যবসার ধরন পরিকল্পনায় আছে, শুরু হবে ফার্মেসি দিয়ে। আপনার ব্যবসার ধরন জানালে সেটি তালিকায় এগিয়ে আসবে।
পরের ধাপ
- বিনা খরচে PMS ডাউনলোড করুন।
- আগে ডেমো দোকান ঘুরে দেখতে পিন করা গাইড PMS দিয়ে কীভাবে শুরু করব? পড়ুন।
আপনার ব্যবসা অন্য ধরনের, নাকি ভাবছেন PMS আপনার দোকানে মানাবে কি না? নিচে উত্তর দিয়ে আপনার ব্যবসার কথা জানান।