সমস্যা সম্পর্কে আমরা যত বেশি জানব, তত দ্রুত সমাধান করতে পারব। পোস্ট করার আগে ফোরামে একবার খুঁজে দেখুন — হয়তো কেউ আগেই একই প্রশ্ন করেছেন। না পেলে PMS help-এ নতুন আলোচনা শুরু করুন, বাংলা ট্যাগ দিন, আর নিচের ছক অনুযায়ী লিখুন।
১. পরিষ্কার শিরোনাম দিন
কী সমস্যা আর কোথায় — সেটা শিরোনামেই লিখুন। "৫৮ মিমি ব্লুটুথ প্রিন্টারে রসিদ প্রিন্ট হচ্ছে না" লিখলে "সমস্যা, সাহায্য করুন"-এর চেয়ে অনেক তাড়াতাড়ি উত্তর পাবেন।
২. এই ছকটি কপি করে পোস্টে বসান
- ডিভাইস: অ্যান্ড্রয়েড ফোন (মডেল ও অ্যান্ড্রয়েডের সংস্করণ), উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, নাকি ওয়েব অ্যাপ (কোন ব্রাউজার)।
- PMS-এর সংস্করণ: অ্যাপে “সংস্করণ”-এর পাশে লেখা থাকে।
- অ্যাপের ভাষা ও দোকানের ধরন: বাংলা না ইংরেজি; মুদি দোকান না মিনি সুপার শপ।
- আপনি কী করেছিলেন: একটার পর একটা ধাপ লিখুন, যেমন: বেচাকেনা → পণ্য স্ক্যান → “টাকা নেন” → নগদে টাকা নেওয়া।
- কী হওয়ার কথা ছিল।
- আসলে কী হলো: কোনো লেখা বা বার্তা দেখালে হুবহু লিখে দিন।
- ইন্টারনেট: তখন নেট ছিল কি না? “সেটিংস”-এর “সিঙ্ক অবস্থা”-তে দেখা যায় কতগুলো এন্ট্রি “পাঠানো বাকি”।
- স্ক্রিনশট: সম্ভব হলে দিন, তবে ব্যক্তিগত তথ্য আগে ঢেকে নিন।
- প্রতিবারই কি হয়? ডেমো দোকানেও কি একই সমস্যা হয়?
৩. এগুলো কখনো পোস্ট করবেন না
- আপনার পাসওয়ার্ড বা রিকভারি কোড
- স্টাফের পিন
- কাস্টমারের নাম, মোবাইল নম্বর বা বাকির অংক, কিংবা সাপ্লায়ারের তথ্য
আমাদের টিম ফোরামে বা অন্য কোথাও কখনোই আপনার পাসওয়ার্ড বা রিকভারি কোড চাইবে না। সাহায্যের জন্য অ্যাকাউন্টের তথ্য লাগলে আমরা আপনাকে যোগাযোগ ফর্ম ব্যবহার করতে বা [info@22softwares.com](mailto:info@22softwares.com)-এ ইমেইল করতে বলব।
৪. পোস্ট করার পর
- আমরা আলোচনার মধ্যেই উত্তর দিই, যাতে একই সমস্যায় পড়া পরের জন সহজে সমাধান খুঁজে পান।
- আমরা আরও কিছু জানতে চাইলে নতুন আলোচনা না খুলে একই আলোচনায় উত্তর দিন।
- সমাধান হয়ে গেলে লিখে জানান কীভাবে ঠিক হলো।
সমস্যা নয়, নতুন আইডিয়া আছে? সেটা Ideas-এ লিখুন।
এই ছকে কিছু বাদ পড়েছে মনে হলে নিচে উত্তর দিয়ে জানান।