হ্যাঁ, চলে। PMS এমনভাবে তৈরি যাতে নেট ছাড়াও কাজ চলে, আর সিঙ্ক হওয়ার সময়ও হিসাব ঠিক থাকে।
ইন্টারনেট ছাড়া কাজ
- বিক্রি, স্টক, বাকি আর খরচ সবই নেট ছাড়া চলে। প্রতিটি এন্ট্রি আগে আপনার ডিভাইসে সংরক্ষিত হয়।
- সংযোগ ফিরলে PMS নিজে থেকে সিঙ্ক করে। প্রতিটি রেকর্ড করা বিক্রি আর টাকা আদায় থেকে ব্যালেন্স হিসাব হয়, তাই সিঙ্কের সমস্যায় আপনার হিসাব বদলায় না।
- স্টাফ যোগ করা, সেটিংস বদলানো আর পুরো হিসাব-নিকাশ দেখার মতো কয়েকটি কাজে একবার নেট লাগে।
সিঙ্ক হলো কি না দেখবেন কীভাবে
- ওপরের বারে দেখায় “অনলাইন” নাকি “নেট নাই”, আর “সব মিলে আছে” নাকি কতগুলো পাঠানো বাকি।
- “সেটিংস”-এর “সিঙ্ক অবস্থা”-তে দেখা যায় কতগুলো এন্ট্রি “পাঠানো বাকি”, কখন “শেষ মিলেছে”, আর আছে “এখনই মিলাও” বোতাম।
- সার্ভার কোনো এন্ট্রি না নিলে দেখাবে “মিলছে না — চেক করেন”। কিছুই মুছে যায় না: “আবার পাঠাই” বা “বাদ দেই” — আপনি দেখে সিদ্ধান্ত নেবেন।
একাধিক ডিভাইসে ব্যবহার
- আপনার মোবাইল নম্বরই লগইন, আর একই অ্যাকাউন্ট ফোন, কম্পিউটার আর ব্রাউজারে চলে।
- সব ডিভাইসের বিক্রি একই খাতায় সিঙ্ক হয়, কোনো বিক্রি দুবার গোনা হয় না। তাই ড্যাশবোর্ড আর হিসাব-নিকাশে পুরো দোকানের হিসাব দেখা যায়।
- কাউন্টারে স্টাফ নিজের পিনে বিক্রি করতে পারেন, আর আপনি একই সময়ে ফোনে হিসাব দেখতে পারেন।
ফোন হারিয়ে গেলে
- যা সিঙ্ক হয়েছে তার সবই সার্ভারে নিরাপদ।
- নতুন ডিভাইসে PMS ইনস্টল করুন বা ওয়েব অ্যাপ খুলুন, তারপর মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে ঢুকুন। আপনার দোকান ফিরে আসবে।
- যেসব এন্ট্রি তখনো সিঙ্ক হয়নি, সেগুলো শুধু হারানো ফোনেই ছিল। তাই প্রতিটি ডিভাইস নিয়মিত নেটে যুক্ত রাখা ভালো।
- পাসওয়ার্ড ভুলে গেছেন? লগইন পাতায় “পাসওয়ার্ড ভুলে গেছি” চেপে রিকভারি কোড দিন। কোডটাও হারিয়ে গেলে, যে ফোন বা কম্পিউটারে দোকান এখনো খোলা আছে সেখান থেকে “সেটিংস” → “লগইন ও নিরাপত্তা”-তে গিয়ে পাসওয়ার্ড বদলান, আর সেখানেই নতুন রিকভারি কোড বানিয়ে নিন।
এন্ট্রি যেন না হারায়
- এন্ট্রি পাঠানো বাকি থাকলে লগআউট করবেন না। PMS আগে সতর্ক করে, কারণ লগআউট করলে সেগুলো ওই ডিভাইস থেকে চলে যায়।
- নেট ছাড়া দোকান খুলে থাকলে যত দ্রুত সম্ভব নেটে যুক্ত হন: দোকান নিজে থেকেই সার্ভারে চলে যাবে, আর তখনই রিকভারি কোড দেখানো হবে।
এন্ট্রি পাঠানো বাকি থেকেই যাচ্ছে? নিচে আপনার ডিভাইস আর “সিঙ্ক অবস্থা”-তে কী দেখাচ্ছে লিখুন। পাসওয়ার্ড বা রিকভারি কোড কখনো পোস্ট করবেন না।