PMS-এ প্যাকেটের মাল আর খোলা মাল একই বিলে বেচা যায়। চাল, ডাল, চিনি বেচুন কেজিতে বা কাস্টমার কত টাকার নেবেন সেই অংকে, আর প্যাকেটের মাল বেচুন বারকোডে।
ওজনে বেচা চালু করুন
- সেটআপে “চাল, ডাল, চিনি খোলা মেপে বেচেন?” প্রশ্নে “হ্যাঁ, মেপে বেচি” বেছে নিন। পরে “সেটিংস” থেকেও বদলানো যায়।
খোলা মালের পণ্য তৈরি করুন
- “পণ্য ও স্টক” পাতায় “নতুন পণ্য” চাপুন।
- “কীভাবে বিক্রি করবেন?”-এ “ওজন হিসেবে” আর একক (কেজি বা লিটার) বেছে নিন।
- প্রতি কেজি বা লিটারের বেচা দাম আর কেনা দাম দিন।
- খোলা বা নিজে প্যাক করা মালের জন্য “নিজের কোড (SKU)” দিতে পারেন, যেমন CHAL-50।
ওজনে বেচুন
- “বেচাকেনা” পাতায় “ওজনে” লেখা পণ্যে চাপুন।
- কেজি লিখুন, দ্রুত মাপের বোতাম চাপুন, অথবা কাস্টমার টাকার অংক বললে “টাকা লিখবো” বেছে নিন।
- “বিলে যোগ করেন” চাপুন — দাম নিজে থেকেই হিসাব হবে।
- প্যাকেটের মাল আগের মতোই যোগ করুন; পিস আর কেজি একই বিলে চলে।
বারকোডে বেচুন
- ইউএসবি বা ব্লুটুথ স্ক্যানার দিয়ে স্ক্যান করুন, অথবা ক্যামেরার বাটনে চেপে “ক্যামেরা দিয়ে স্ক্যান করি”। বারকোডের নম্বর হাতে লিখেও দেওয়া যায়।
- একটার পর একটা মাল স্ক্যান করতে থাকুন, সবগুলো বিলে যোগ হতে থাকবে।
- তালিকায় নেই এমন বারকোড স্ক্যান করলে “নতুন মাল — তালিকায় নাই” খুলবে। নাম আর দাম দিয়ে “যোগ করে বিলে তুলি” চাপুন। কেনা দাম আর সেকশন পরে “পণ্য ও স্টক” থেকে দিলেই হবে।
- পণ্যে গায়ের দাম (MRP) দিলে PMS তার চেয়ে বেশি দামে বেচতে দেবে না।
ওজন মেশিনের লেবেল ব্যবহার করুন
আপনার ওজন মেশিন যদি বারকোড লেবেল ছাপে:
- “সেটিংস” থেকে “ওজন মেশিনের লেবেল” চালু করুন।
- আপনার মেশিনের সেটিং অনুযায়ী মিলিয়ে দিন: “শুরুর অঙ্ক”, আর “লেবেলে থাকে” ওজন (গ্রাম) নাকি দাম (টাকা)।
- প্রতিটি পণ্যের “নিজের কোড (SKU)”-এ মেশিনের আইটেম নম্বর দিন।
- এবার মেশিনে মেপে ছাপা লেবেল স্ক্যান করলেই মাল আর ওজন বিলে উঠে যাবে।
আপনার ওজন মেশিন বা স্ক্যানারের লেবেল ঠিকমতো পড়ছে না? নিচে মডেলের নাম আর একটা লেবেলের ছবি দিন (ব্যক্তিগত কোনো তথ্য ছাড়া)।